দীর্ঘ রাজনৈতিক লড়াই ও জল্পনার অবসান ঘটিয়ে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে বাংলাতেই শপথবাক্য পাঠ করেন তিনি। গেরুয়া পোশাকে শুভেন্দুর শপথগ্রহণ ঘিরে ব্রিগেডে তৈরি হয় উৎসবের আবহ।
আরও পড়ুন:
শপথগ্রহণ অনুষ্ঠানে বাঙালিয়ানার ছোঁয়া ছিল স্পষ্ট।
ব্রিগেড চত্বর জুড়ে কীর্তন, বাউল গান, ছৌ নাচ এবং ধামসা-মাদলের তালে মুখর হয়ে ওঠে পরিবেশ। মঞ্চে শোভা পায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দির ও দেবী দুর্গার কোলাজ। জয় শ্রীরাম ধ্বনিতে সরগরম হয়ে ওঠে গোটা ব্রিগেড।শুভেন্দুর সঙ্গে এ দিন মন্ত্রিসভার সদস্য হিসেবেও শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্ব। বিশেষ আকর্ষণ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষযাত্রার সঙ্গী শিলিগুড়ির প্রবীণ মাখনলাল সরকার। তাঁকে মঞ্চে সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন প্রধানমন্ত্রী।