পুবের কলম প্রতিবেদক: আমজনতার সঙ্গে এবার থেকে ভিভিআইপিদেরও রাস্তার সিগনালে আটকে থাকতে হবে। মন্ত্রী-আমলা-আধিকারিকদের গাড়িকেও মানতে হবে ট্রাফিক সিগনাল। সোমবার ধনধান্য স্টেডিয়ামে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মঞ্চের একপাশে যখন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, তখন মঞ্চের মাঝখানে বসেছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিজি রাজীব, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব ন¨িনী চক্রবর্তী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম প্রমুখ। এ দিনে বক্তব্য রাখতে দিয়ে মমতা বলেন, আমি পছন্দ করি রাস্তার ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে।
বরাবরই রাস্তায় চলার সময় পথের ধারের দাঁড়িয়ে থাকা মানুষদের প্রতি নমস্কার জানান মুখ্যমন্ত্রী। বাম আমলে জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় যাওয়ার সময়ে রাস্তা আটকে দেওয়া হত। ফলে যতক্ষণ না ভিআইপি চলে যান, আমজনতাকে রাস্তায় আটকে থাকতে হত। এই ব্যবস্থায় পরিবর্তন করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনও তিনি বলেন, আমি বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছি, ভিআইপি যাবে বলে অন্য গাড়িকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখবেন না। এ দিন স্পষ্ট করে জানিয়ে যেন ভিআইপিদের যাওয়ার সময় যাতে ট্রাফিক আটকানো না হয়। শুধু দেখতে হবে রাস্তার মোড়গুলিতে যেন দুর্ঘটনা না ঘটে। এ দিন মমতা গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াচ টাওয়ার তৈরির নির্দেশ দেন। এই ওয়াচ টাওয়ার তৈরির জন্য সাংসদ-বিধায়ক তহবিল থেকে টাকা দেওয়ার কথা বলেছেন তিনি। মমতা বলেন, একসময় রাস্তায় ওয়েটিং স্ট্যান্ড, স্কুলের বাইরে বসার জায়গা, শ্মশানের বাইরে অপেক্ষা করার জায়গা আমিই এমপি ল্যাডের টাকা থেকে করিয়েছিলাম। এখন যা সরকারিভাবে করা হয়।আরও খবর
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা