জুলফিকার আলি, মেচেদা: গত সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মাথাপিছু ১০,০০০ টাকা করে ট্যাব কেনার জন্য দেওয়া হলেও পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ২,০০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসল না। জেলা শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৩০,১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩,৯১২ জন এবং ছাত্রী ১৬,২৫২ জন। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এই জেলার ৩২,২৪৮ জন ছাত্র-ছাত্রী ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে পেয়েছিল, কিন্তু তারপরেও প্রায় ২০০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি।
জানা গিয়েছে, বেশ কিছু ছাত্র আর্থিক অনটনের কারণে ভিন রাজ্যে কাজ করতে চলে গেছে, আর কিছু ছাত্রীর অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। শিক্ষার জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্প থাকলেও অনেক অভিভাবক এখনও সচেতন নন, যার ফলে পড়ুয়াদের পড়াশোনা মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন স্কুলের পরিসংখ্যান বলছে, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ট্যাবের টাকা পেলেও পরীক্ষায় বসেছে ২৮৮ জন। বহিচবেড়িয়া হাইস্কুলে ৬৩ জন টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন। ময়না আদর্শ বিদ্যায়নে ১১৩ জন ট্যাবের টাকা পেলেও পরীক্ষা দিয়েছে মাত্র ১০১ জন। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধানশিক্ষক জানান, ‘কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়া সত্ত্বেও অনেক ছাত্রী অল্প বয়সে পালিয়ে বিয়ে করছে। পাশাপাশি আর্থিক অনটনের কারণে ছেলেরাও পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে যাচ্ছে।’ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, ‘প্রায় ২ হাজার পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয়নি, তবে এই মুহূর্তে সঠিক কারণ বলা কঠিন।’ সরকারি উদ্যোগে শিক্ষার সুযোগ বৃদ্ধি পেলেও সামাজিক ও আর্থিক সমস্যার কারণে বহু ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে পারছে না। প্রশাসনের তরফে এই সমস্যার সমাধান কতটা করা সম্ভব, সেটাই এখন দেখার।আরও খবর
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
Nandigram: ট্রলিতে ভরে শিশুকে অপহরণ, গ্রেফতার ৫
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র