পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা নিয়ন্ত্রণে আগামী সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের সব দেশে কমপক্ষে ১০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনতে চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO. করোনা ভাইরাসের অন্য একটি ধরণ ডেলটা আসার আগেই সতর্ক করল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। শুক্রবার হু (who) জানায়, সকলকেই আগে সতর্ক হওয়া উচিত। ভ্যাকসিন ও করোনা বিধিনিষেধ মেনে চললে ডেলটাকে অনেকাংশেই আটকানো সম্ভব।
আরও পড়ুন:
এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, ‘ডেলটা একটা সতর্কবার্তা। আরও ভয়াবহ ধরন আসার আগে আমাদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য এটি একটি ইশারাও।
’আরও পড়ুন:
কারণ ডেলটা ধরনের ভয়াবহতা সতর্কতার সঙ্গে রুখতে না পারলে তা আগামী দিনগুলোতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে। আগের চেয়ে এটি আরও বেশি সংক্রামক বলে ইতিমধ্যেই সতর্কবানী দিয়েছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ১৩২টি দেশ ছড়িয়ে পড়েছে ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টার ধরন।
আরও পড়ুন:
আরও পড়ুন:এবার ক্রিকেটের ২২ গজে খেলা হবে স্মার্ট বলে
আরও পড়ুন:
সেইসঙ্গে সতর্কবার্তা WHO- এর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা বিধিনিষেধ সকলকে মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা হাত ধোয়া অবশ্য প্রয়োজনীয় কর্তব্য হিসেবে মেনে চলতে হবে।
আরও পড়ুন:
মাইকেল রায়ান আরও জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণে নেওয়া আগের পদক্ষেপগুলো এখনও কার্যকর আছে। তবে এখন সেগুলো আরও দক্ষতার পালন করতে হবে। সেখানে কোনও গাফিলতি দেখালে চলবে না।
আরও পড়ুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, গত চার সপ্তাহে সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত করোনার চারটি ধরন ছড়িয়েছে। আরও নতুন নতুন ধরন আসবে।’