পারিজাত মোল্লা: গত দু বছরের তিক্ত অভিজ্ঞতা আর নয়, তাই আগেভাগেই আইনী অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৭ জানুয়ারি নেতাই দিবসে নেতাই যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। ২০২২ সালের অভিজ্ঞতাকে সামনে রেখে আগে থেকেই এবার আইনি পথে শুভেন্দু ।
আরও পড়ুন:
চলতি মাসের ৭ তারিখ নেতাই দিবস। সেদিন লালগড়ের এই গ্রামে স্মরণসভায় অংশ নিতে চান শুভেন্দু অধিকারী ।তবে কোনওভাবেই যাতে ২০২২-এর ঘটনার পুনরাবৃত্তি না হয় মঙ্গলবার সেই আবেদন নিয়েই শুভেন্দু গেলেন হাইকোর্টে । হাইকোর্ট থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশের আবেদন জানান বিরোধী দলনেতা।
আগামী ৪ জানুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে ।আরও পড়ুন:
গত ২০১১ সালের ৭ জানুয়ারি। লালগড়ের নেতাই গ্রামে তৎকালীন শাসক দল সিপিএমের নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে। ৪ জন মহিলা-সহ মোট ৯ জন মারা যান।
২৮ জন আহত হন। নৃশংস সেই দিনকে স্মরণ করে তৃণমূল কংগ্রেস প্রতি বছর ৭ জানুয়ারি নেতাই দিবস পালন করে থাকে ।আরও পড়ুন:
যতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, প্রতি বছর ৭ জানুয়ারি তিনি নেতাই যেতেন। কিন্তু ২০২০ সালে বিজেপিতে যোগদানের পর থেকে তাঁকে নেতাই যেতে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন। ২০২২ সালে ঝিটকার জঙ্গলের কাছে পুলিশি প্রহরায় বাধাপ্রাপ্ত হয়ে ফিরতে হয়েছিল শুভেন্দুকে। তবে এবার তিনি নেতাই যেতে দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে গেলেন আগেভাগে।