পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্ষমতায় আসার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পাশাপাশি একাধিক জনমুখি পদক্ষেপ করেছেন তিনি। সকলকে আইন মেনে চলার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হয়ে তিনিও যে আইন মেনেই চলবেন এবার সেই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন ট্র্যাফিক সিগন্যাল ভেঙে মুখ্যমন্ত্রীর কনভয়ও পার করানো যাবে না।

 

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রেড রোডে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যার দিকে মুখ্যমন্ত্রী ময়দানের পিডব্লুডি টেন্টের দিকে যাচ্ছিলেন রেড রোডের দিকে। সেই সময় রেড রোডের একটি সংযোগস্থলে সিগন্যাল লাল থাকলেও মুখ্যমন্ত্রীর কনভয় বের করার জন্য তোড়জোর করেন লাইন অফ রুটে থাকা এক ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। তা দেখার পরেই নিজের গাড়ি থামিয়ে ওই পুলিশ কর্তাকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রী ওই পুলিশকর্তাকে বলেন, "আমার কনভয় গেলেও যেন ট্রাফিক সিগন্যাল ভাঙা না হয়।

" এমনকি, তাঁর গাড়ি ও কনভয়ও ট্র্যাফিক আইন মেনে চলবে। তিনি প্রয়ামরশ দেন, প্রয়োজন হলে অন্যা রাস্তা দিয়ে তাঁর কনভয় ঘুরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী চান যেন কোনোভাবেই তাঁর কনভয়ের জন্য সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয়।  

এমনকি জানা যাচ্ছে, রেড রোডে ওই পুলিশকর্তাকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন সূত্রের খবর, এটা একেবারেই ঠিক নয়। পুলিশ সুত্রের খব্র, তারপরেই সারা শহরজুড়ে এই নির্দেশ যাতে মানা হয় সে বিষয়ে প্রত্যেকটি থানা ও ট্র্যাফিক গার্ডকে সতর্ক করা হয়েছে।  মুখ্যমন্ত্রীর এরকম নির্দেশের প্রশংসা করছেন নাগরিকদের অনেকেই।