মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ফের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য। হোয়াইট হাউসের অদূরে আচমকা এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। পরে মার্কিন সিক্রেট সার্ভিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে হামলাকারীর। আর তারপর থেকেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে— ফের কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই হামলার ছক কষা হয়েছিল?
মার্কিন সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের একটি নিরাপত্তা চৌকির সামনে আচমকাই গুলি চালাতে শুরু করে এক যুবক।
ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। তবে গুলির লড়াইয়ের মাঝে পড়ে আহত হন এক সাধারণ পথচারী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলাকারী অন্তত ১২ রাউন্ড গুলি চালিয়েছিল।
আরও পড়ুন:
ইতিমধ্যেই অভিযুক্তের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম নাসির বেস্ট, বয়স ২১ বছর। কী উদ্দেশ্যে সে হামলা চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সিক্রেট সার্ভিস।উল্লেখযোগ্যভাবে, গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হল। কয়েকদিন আগেই ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প-সহ প্রায় আড়াই হাজার অতিথি। সেই ঘটনাতেও শেষ মুহূর্তে বড় বিপদ এড়ানো গিয়েছিল।
আরও পড়ুন:
তারও আগে, ৫ মে হোয়াইট হাউসের কাছাকাছি আরও একটি গুলির ঘটনা সামনে আসে। তখন জল্পনা ছড়িয়েছিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে লক্ষ্য করেই হামলার চেষ্টা হয়েছিল কি না। যদিও পরে সেই সম্ভাবনা খারিজ করে দেয় তদন্তকারী সংস্থা।
বারবার এমন ঘটনায় আমেরিকার সবচেয়ে সুরক্ষিত প্রশাসনিক এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মার্কিন প্রশাসনের