পুবের কলম, ওয়েবডেস্ক: অপ্রতিরোধ্য তিনিই! চিনে এই নিয়ে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শি জিনপিং। চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) তৃতীয়বার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। দেশে করোনা নিয়ে সাধারণ মানুষের বিস্তর ক্ষোভ, বিরোধীদের সমালোচনার মুখে পড়লেও তিনি যে সর্বশক্তিমান সে কথা প্রমাণ হল আরও একবার।
আরও পড়ুন:
উল্লেখ্য, দলের একজন সাধারণ কর্মী হিসাবে জীবন শুরু করে শি জিনপিং। চিনের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। তিনি এখন বিশ্বের মধ্যেও অন্যতম ক্ষমতাশালী রাজনীতিক। তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি রেকর্ড করলেন।
চিনের সবচেয়ে বেশিদিন ধরে প্রেসিডেন্ট পদে থাকছেন শি।আরও পড়ুন:
চিনের প্রসিডেন্টকে নিয়ে বই লিখেছেন অ্যাড্রিয়ান গেইজেস। সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেছেন, ব্যক্তিগত লাভের কথা ভেবে শি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন, এমনটা তিনি মনে করেন না। তার মতে, শি-র একটা ভিশন আছে। সেটা হল, চিনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশে পরিণত করা।
আরও পড়ুন: