পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে ‘অন্তর্বর্তী’ বাণিজ্যচুক্তি নিয়ে শুক্রবার যৌথ বিবৃতি প্রকাশ করল দুই দেশ। একইসঙ্গে প্রকাশিত হয়েছে এই চুক্তির কাঠামো বা রূপরেখা। নতুন চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, রুশ তেল কেনার জন্য ভারতের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে—যা ভারতের জন্য বড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দু’দেশ দ্রুত এই চুক্তির কাঠামো বাস্তবায়নে কাজ করবে এবং একটি পারস্পরিক উপকারী পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এগোবে।
এই সমঝোতা ভারত-আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও দাবি করা হয়েছে। যৌথ বিবৃতিতে এই চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
মোদি আরও লেখেন, ‘এই চুক্তির কাঠামো আমাদের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, আস্থা ও গতিশীলতার প্রতিফলন। এটি ভারতের পরিশ্রমী কৃষক, উদ্যোক্তা, এমএসএমই ও স্টার্টআপগুলির জন্য নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে নারী ও তরুণদের জন্য বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা খুলে দেবে।’
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত সোমবার রাতে (ভারতীয় সময়) মোদি-ট্রাম্প টেলিফোন আলোচনার পরই এই বাণিজ্যসমঝোতার ইঙ্গিত দেন ট্রাম্প।
তিনি জানান, ভারতীয় পণ্যের উপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হবে। যদিও প্রাথমিকভাবে রুশ তেল কেনা সংক্রান্ত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, সেই অতিরিক্ত শুল্কও তুলে নেওয়া হবে। শুক্রবার যৌথ বিবৃতি প্রকাশিত হওয়ায় বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হল। এই বাণিজ্যচুক্তিকে ঘিরে ভারত-আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।