নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ক্রমশ পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ভারত। এবার ইসলামাবাদকে ভাতে মারাতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের মোদি সরকার। পাকিস্তান থেকে সকল পণ্য আমদানি নিষিদ্ধ করল নয়াদিল্লি। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সমস্ত বন্দরও।
 শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই ঘোষণা করেছে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এদিকে ভারতের এই পদক্ষেপে বিরাট ধাক্কা খাবে পাকিস্তানের অর্থনীতি বলেই মনে করছে বিশ্লেষকরা।

Read More: ভারত হামলা চালালে কঠোর জবাব দেবে পাকিস্তান: হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য হোক বা অনুমোদনসাপেক্ষ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হল। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যে কোনও ব্যতিক্রমের জন্য ভারত সরকারের থেকে পূর্ব অনুমোদনের প্রয়োজন।”