পুবের কলম, ওয়েবডেস্ক : বাসমতী নয় এমন সাদা চাল রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে হু হু বাড়ছে চালের দাম। এই পরিস্থিতিতে এবার বাসমতী নয় এমন সাদা চাল রফতানি বন্ধ করল কেন্দ্র সরকার। এই সিন্ধান্তের ফলে ভারতের বাজারে চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে বাড়বে চালের দাম। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন:
উল্লেখ্য, কেন্দ্র এমন কোনও সিদ্ধান্ত নিতে চলেছে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। খাদ্যপণ্যের মূল্যঙবৃদ্ধির ধাক্কায় সবজি থেকে মাছ, মাংস সব কিছুরই দাম বেড়েছে। এই অবস্থায় মধ্যবিত্তের ডাল-ভাতকে সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের।
আরও পড়ুন:
ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ। চলতি বছরে রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।
তার পরেই আগামী বছর লোকসভা ভোট। বিশেষজ্ঞমহলের মতে, নির্বাচনের আগে পণ্যের দাম যাতে কোনও মতেই যাতে আকাশছোঁয়া না হয়, তা সুনিশ্চিত করতেই চাল রফতানি নিষিদ্ধ করল ভারত। আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ (৯০ শতাংশ) চাল রফতানি করে থাকে ভারত-সহ এশিয়ার দেশগুলি। প্রায় ১০০টি দেশ ভারতের এই খাদ্যশস্য ক্রয় করে। এই তালিকায় রয়েছে চিন, বেনিন সেনেগাল, টোগো।