পার্ক সার্কাসে অশান্তির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার আহত পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আইন মেনে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে, কিন্তু পাথর ছুড়ে হিংসাত্মক আন্দোলন কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনায় সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানান তিনি।
আরও পড়ুন:
রবিবার দুপুরে পার্ক সার্কাসে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, পুলিশ বিক্ষোভ সরাতে গেলে ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে এবং কেন্দ্রীয় বাহিনীর একটি বাসেও ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার পর সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
সেখানে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “কোনও গোষ্ঠী, ব্যক্তি বা রাজনৈতিক-ধর্মীয় সংগঠনের দাবি থাকলে থানার ওসি বা আইসির সঙ্গে দেখা করে জানাতে পারেন। তার উত্তর দেওয়ার দায়িত্ব পুলিশের।
কিন্তু আচমকা লোক জড়ো করে স্লোগান তুলে পাথর ছোড়া চলবে না। শ্রীনগরেও এই সংস্কৃতি বন্ধ হয়েছে, কলকাতাতেও তা বন্ধ হওয়া দরকার।”আরও পড়ুন:
তিনি আরও বলেন, “একজন পুলিশকর্মীর গায়েও হাত পড়লে সরকার আইন অনুযায়ী যতদূর যাওয়ার প্রয়োজন, ততদূর যাবে।” আহত পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সঙ্গে আছে।
নগরপালের নেতৃত্বে গোটা দফতর আপনাদের পাশে রয়েছে।”আরও পড়ুন:
অশান্তিতে জড়িতদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “পার্ক সার্কাস-সহ যেখানেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, কান খুলে শুনে রাখুন—এটাই শেষ ঘটনা। ভবিষ্যতে এ ধরনের হিংসা আর হতে দেওয়া হবে না। যদি কেউ মনে করেন আগের মতো পুলিশের হাত-পা বেঁধে রাখা হবে, তাহলে ভুল করবেন।”
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের স্লোগান ‘ভয় আউট, ভরসা ইন’-এর কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতা মেনেই ব্যবস্থা নেওয়া হবে।