পুবের কলম ওয়েব ডেস্ক: ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার লঞ্চের জন্য কলকাতায় এসেছেন বিবেক অগ্নিহোত্রী। শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই ছবির ট্রেলার লঞ্চের কথা ছিল। যদিও পরিচালকের অভিযোগ হোটেল কর্তৃপক্ষ সেই ট্রেলার দেখাতে দেয়নি। এ দিকে হোটেল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।