পুবের কলম, ওয়েবডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে সরব মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে এনসিপির প্রতিনিধিদল,মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং হাসনাত আবদুল্লাহ তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।
হাসপাতাল থেকে বেরিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।” তিনি অভিযোগ করে আরও বলেন, খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা পাননি। বরং ডাক্তারদের চিকিৎসা দিতে গেলে নানা ভয়ভীতি দেখানো হতো। তার দাবি, দলমত নির্বিশেষে মানুষ এখন বেগম জিয়ার জন্য দোয়া করছে।আরও পড়ুন:
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, “উনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল। তিনি লড়াই করছেন, সচেতন আছেন এবং কথা বলছেন।” তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, শ্বাসকষ্ট, ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় কয়েকদিন ধরেই এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা তার অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।