পুবের কলম ওয়েবডেস্ক: এবার ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন ওমর আবদুল্লা। শুক্রবার বানিহাল থেকে যাত্রায় যোগ দেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাহুল গান্ধির নেতৃত্বাধীন এই যাত্রা কংগ্রেসের ভাবমূর্তি পরিবর্তনের জন্য নয়, বরং দেশের পরিস্থিতি ও পরিবেশ পরিবর্তনের জন্য এই যাত্রা।
আরও পড়ুন:
এদিন তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি উদ্বেগে ছিলাম।
তাই জন্য এই যাত্রায় যোগ দিয়েছি। এছাড়া “৮ বছর হয়ে গিয়েছে, এই সময়ে জম্মু ও কাশ্মীরে কোনও ভোট হয়নি। সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এই প্রথমবার ভোটের ক্ষেত্রে এত দীর্ঘ ব্যবধান রয়েছে। তবুও রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রের কাছে ভিক্ষা চাইব না, কারোর কাছে মাথা নত করবো না। তবে হ্যাঁ কারোর রাষ্ট্রীয় মর্যাদা কেড়ে নেওয়া উচিৎ হয় বলে আমি মনে করি, যেটা আমাদের সঙ্গে হয়েছে। পাশাপাশি কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।আরও পড়ুন:
ওমর আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন।
কাশ্মীরে গণতন্ত্রের অভাব উল্লেখ করে রাহুল গান্ধির প্রশংসা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বানিহাল থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া ওমর আবদুল্লাহ বলেছেন এই সময়ে রাজ্যে গণআন্দোলন বেশি জরুরি।আরও পড়ুন:
কাশ্মীরে গণতন্ত্রেরও অভাব রয়েছে। রাহুল গান্ধি সত্যিই ভারতকে একত্রিত করতে চান, তাঁর মনোভাব স্পষ্ট, নিজের ভাবমূর্তি গড়ার বদলে রাহুল গান্ধি এই দেশের জন্য এই যাত্রায় যোগ দিয়েছেন’। আজকের ভারতের অবস্থা দেখে আমরা অনেকেই চিন্তিত। লোকসভা ও রাজ্যসভায় একজনও মুসলিম সদস্য নেই। উমর বলেন, ‘আট বছর হয়ে গেছে কিন্তু রাজ্যে নির্বাচন হয়নি, তবে আমরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির কাছে হাত পাতব না”।