পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মুতে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি স্থাপনের দাবিকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন তোলেন, সমতা নিয়ে এখন কেন আপত্তি তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “জম্মুতে যখন আইআইটি ও আইআইএম স্থাপন করা হয়েছিল, তখন কাশ্মীর কী পেয়েছিল? সেই সময় আপনারা সমতার কথা বলেননি।
তখন কেন বিতর্ক ওঠেনি যে দুটি প্রতিষ্ঠানের একটি জম্মুতে ও অন্যটি কাশ্মীরে হওয়া উচিত? তখন আপনাদের খারাপ লাগেনি। এখন ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ তোলা হচ্ছে।”আরও পড়ুন:
আরও পড়ুন:
শিক্ষা অবকাঠামো নিয়ে জম্মু ও কাশ্মীরের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনা চলে আসছে। ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি নিয়ে নতুন বিতর্ক সেই আলোচনাকে আরও তীব্র করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।