পুবের কলম প্রতিবেদক: নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশে জেরবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আদালতে সঠিক তথ্য না দিতে পারার জন্য এবার কমিশনের চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুল এসএসসি'র চেয়ারম্যান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের ভুগোল-সহ অন্যান্য বিষয়ে র্যা ঙ্কের উপরে থাকা প্রার্থীদের বদল নিচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ নিয়ে গত ৭ জুন স্কুল সার্ভিস কমিশনকে একটা রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। নিচের দিকে র্যা ঙ্ক থাকার পরেও কী করে প্রার্থীদের নিযুক্ত করা হয়েছিল, তা জানতে চায় আদালত। অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সে সম্পর্কে আদালতে সঠিক তথ্য দিতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদালতে তথ্য দেয়নি এসএসসি। তাই বুধবার আদালত নির্দেশ দিয়েছে, কমিশনের চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে হবে। এ দিন মামলার শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, আপাতত কমিশনের ডেটা-রুম রয়েছে সিবিআইয়ের হাতে। সেই কারণে তারা কিছুই করতে পারেনি। তখন বিচারপতি মান্থা জানতে চান স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের কাছে ডেটা-রুম ব্যবহারের কোনও আবেদন করা হয়েছিল কিনা। কিন্তু কমিশন এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। তারপরই বিচারপতি এসএসসি'র চেয়ারম্যানকে তলব করেন।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২২ জুন ২০২২, ১৩:৪৩
আরও খবর
সাংবাদিক ছত্রপতি হত্যা মামলা: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস গুরমিত রাম রহিম
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর
দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী
রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
স্বাধীনতার আগের বাসিন্দা হয়েও তলব—এসআইআর শুনানিতে ডাকা হল সামিরুল ইসলামকে
স্বাধীনতার আগের বাসিন্দা হয়েও তলব—এসআইআর শুনানিতে ডাকা হল সামিরুল ইসলামকে
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের
কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর