পুবের কলম, ওয়েব ডেস্কঃ আত্মঘাতী হলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী। মঙ্গলবার নিজের পৈতৃক বাড়িতে আত্মহত্যা করেন স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের (এসআরপিএফ) এই জওয়ান। মৃত এই জওয়ানের নাম প্রকাশ কাপড়ে (৩৯)। তিনি ছুটিতে নিজের শহরে গিয়েছিলেন।
আরও পড়ুন:
ভিভিআইপিদের জন্য নির্ধারিত নিরাপত্তারক্ষী দলের জওয়ান ছিলেন কাপড়ে ।
সার্ভিস বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি। মহারাষ্ট্রের জামনের শহরে ঘটনাটি ঘটেছে। পরিবারে তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই নাবালক সন্তান, একজন ভাই এবং অন্যান্য সদস্যরা রয়েছেন।আরও পড়ুন:
জামনের থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কিরণ শিন্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে রাত দেড়টার দিকে। কেন তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
শিন্ডে বলেন, “প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে তিনি ব্যক্তিগত কারণে এই পদক্ষেপ নিয়েছেন। তবে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার কিছু বলা যাবে না। কাপড়ের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও অন্যান্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
আরও পড়ুন:
জানা গিয়েছে, এসআরপিএফ আলাদা করে তদন্ত পরিচালনা করতে পারে। কারণ ওই জওয়ানকে ভিভিআইপি-র সুরক্ষার জন্য পোস্ট করা হয়েছিল। মৃত্য়ুর কারণ জানতে আলাদা কমিটি গঠন হতে পারে।
আরও পড়ুন: