পুবের কলম ওয়েব ডেস্ক :
বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট। সময়ের সাথে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোথাও ইভিএম বিভ্রাটে সমস্যায় ভোটাররা, কোথাও আবার আক্রান্ত তৃণমূল কর্মী।
নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বারবার বলেছেন, প্রতিটি কেন্দ্রের বিএলএ -টু থেকে শুরু করে সমস্ত কর্মীদের সজাগ ও সক্রিয় থাকতে হবে। তৃণমূল সূত্রে খবর, বিধানসভা কেন্দ্র ধরে ধরে জেলার নেতাদের সঙ্গে এদিন যোগাযোগ রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।প্রতিমুহূর্তের আপডেট পৌঁছে যাচ্ছে দলনেত্রীর কাছে।