আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মোটর বাইকের সঙ্গে টাটা সুমোর ধাক্কায় ,মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর, আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি আরও এক মহিলা ।
আরও পড়ুন:
বাইকে করে এক অনুষ্ঠানে তিনজন মিলে আসার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার গোচরণের কাছে পূর্ব পাঁচগাছিয়া এলাকায়।
আরও পড়ুন:
খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে তিনজনে মিলে একটি বাইকে চেপে নেউতলা হয়ে বারুইপুর থানার রাজগড়ার দিকে আসছিল একটি অনুষ্ঠানে যোগ দিতে।
সেই সময় পূর্ব পাঁচগাছিয়া এলাকায় একটি টাটা সুমোর সঙ্গে ধাক্কা লাগলে তিন জনই রাস্তার ধারে ছিটকে পড়ে।এরপর তাদের মধ্যে ২ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে পৃথা মন্ডল(১৫) নামের এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আর সেইসঙ্গে পৃথার প্রতিবেশী কাকিমা পাপিয়া রায়ের মাথায় আঘাত লাগায় আশঙ্কা জনক অবস্থায় রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেআরও পড়ুন:
রবিবার রাতে এই ঘটনার খবর পেয়েই এলাকায় যায় জয়নগর থানার পুলিশ। পুলিশ ছাত্রীর দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।