বাংলার প্রথম দফার ভোটের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বুধবার ভোর রাতে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া ভোটারদের প্রথম দফার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি (অতিরিক্ত) লিস্ট প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকা অনুযায়ী, বিচারাধীন ভোটারদের মধ্যে কারা ভোটাধিকার ফিরে পেলেন, তা এখন জানা সম্ভব। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২২ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে ভোটের আগেই সংশ্লিষ্টরা নিজেদের অবস্থান যাচাই করতে পারেন।
আরও পড়ুন:
কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর যেসব ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত হয়েছে, সেই নামগুলিই এই অতিরিক্ত তালিকায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি, যাঁদের নাম ট্রাইব্যুনালের পর্যায়েও অনুমোদন পায়নি, সেই তালিকাও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
আরও পড়ুন:
তবে এখনও পর্যন্ত কতজনের নাম পুনরায় যুক্ত হল এবং কতজন বাদ গেল, সেই নির্দিষ্ট সংখ্যা জানায়নি কমিশন। সূত্রের খবর, বুধবার বিকেলে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলিকেও এদিন বিকেলের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে।
আরও পড়ুন:
যেসব ভোটারের নাম লজিক্যাল ডিসক্রেপ্যান্সির কারণে বাদ পড়েছিল, তাঁদের অনেকেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাগুলির নিষ্পত্তির ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে। ফলে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের জন্য এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
ভোটাররা EPIC নম্বর ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এ গিয়ে দেখতে পারবেন তাঁদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছে কি না।
আরও পড়ুন:
এছাড়া কমিশন জানিয়েছে, যেসব বুথে এখনও কোনও নিষ্পত্তি হয়নি, সেখানে ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে ওই বুথের জন্য ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও তালিকা প্রকাশিত হয়নি।