আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: গণধর্ষণের ভুয়ো অভিযোগে অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন গাজিয়াবাদের সেই নির্যাতিতা। অভিযোগ ছিল তাঁকে অপহরণ করে দুদিন ধরে নিররন করে মোট পাঁচজন । গত ১৬ অক্টোবর তিনি যখন অটো ধরার জন্য গাজিয়াবাদে দাঁড়িয়ে ছিলেন তখন এসউইভি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এমনটাই ছিল অভিযোগ। এরপর তাঁকে অত্যাচার করে যৌণাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় এমনটাই ছিল অভিযোগ।
গোটা ঘটনায় ফের সামনে আসে নির্ভয়া কাণ্ডের ছায়া।আরও পড়ুন:
পুলিশের কাছে মিথ্যা অভিযোগ জানানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ৩৬ বছর বয়সি ওই মহিলাকে। তাঁকে আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলার তিন সহযোগীকেও।
আরও পড়ুন:
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল নিজেও প্রথমে জানিয়েছিলেন এই ঘটনা নির্ভয়াকান্ডের ভয়াবহতাকে মনে পড়িয়ে দিচ্ছে। এমনকি দুই সদস্যদের ফ্যাক্ট ফাইন্ডিং দলও পাঠানো হয়। এই পরিস্থিতিতে দিল্লির মহিলা কমিশন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আরজি জানিয়েছেন, ওই মহিলার বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়।
আরও পড়ুন:
অন্যদিকে গাজিয়াবাদের পুলিশ কমিশনার নিপুন আগরওয়াল জানিয়েছেন ধর্ষণের ভুয়ো অভিযোগ এবং সবাইকে বিভ্রান্ত করার জন্য গ্রেফতার করা হয়েছে ৩৬ বছর বয়সী ওই মহিলাকে। আপাতত তাঁকে ১৪ দিনেরর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।