পুবের কলম, ওয়েবডেস্ক: মোদির গুজরাটে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল প্রায় ৭৪ লক্ষ নাম। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, গুজরাটে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৭৩.৭ লক্ষ ভোটার। এই সংশোধন প্রক্রিয়ায় নজিরবিহীন অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এই সংখ্যা সামনে আসতেই বেশ চাপে পড়েছে পদ্ম শিবির।
বাংলার তুলনায় নাম বাদ যাওয়ার প্রশ্নে অনেকটা এগিয়ে মোদির রাজ্য।আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, গুজরাটে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ নভেম্বর। তা শেষ হয়েছে ১৪ ডিসেম্বর। ভোটার তালিকা স্বচ্ছ করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছিল। এর আগে, ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া রাজ্যজুড়ে যাচাই পর্ব ৩৩টি জেলা এবং ১৮২টি বিধানসভা কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও কমিশন জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হরীত শুক্লা জানান, “এসআইআর অভিযানের সময় মোট ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩২৭ জন ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”