নাজির হোসেন লস্করঃ বাঙালির সেরা উৎসব দুর্গোপুজোর পর সোমবার খুলেছে সরকারি দফতর৷ প্রথম দিনেই বাংলার প্রায় সব জেলায় বিভিন্ন পর্যায়ের আধিকারিককের বিদায় সংবর্ধনা ও নতুন জায়গায় দায়িত্ব গ্রহণের পর্ব চলে৷
আরও পড়ুন:
উল্লেখ্য, পুজোর আগে নবান্ন থেকে ৫০০–রও বেশি পদধিকারিকে রদবদল করা হয়৷ সেই নির্দেশিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চাশেরও অধিক বিভিন্ন পর্যায়ের আধিকারিকের৷ তালিকায় রয়েছেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের পাশাপাশি রয়েছেন জেলার গুরুত্বপূর্ণ পদধিকারিরা৷
আরও পড়ুন:
ছুটির পরে সোমবার অফিস খোলায় নিজ পদের দায়িত্ব ছাড়তে শুরু করেন৷ পাশাপাশি যাঁরা বদলি হয়ে দক্ষিণ ২৪ পরগনায় এসেছেন তাঁদের কয়েক জন সোমবার দায়িত্ব গ্রহণ করেন৷ এদিন ডায়মন্ড হারবার মহকুমাশাসকের অঞ্জন ঘোষের জায়গায় যোগ দেন তাপসকুমার ভট্টাচার্য৷ বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার অব্যহতি নিলেও তাঁর জায়গায় আজ যোগ দেওয়ার কথা চিত্রদীপ সেনের৷
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনার নয়া তিন অতিরিক্ত জেলাশাসক হচ্ছেন আইএএস সাদ্দাম নাভাস, সৌমেন পাল ও ভাস্কর পাল৷ আলিপুর সদরের মহকুমাশাসক হচ্ছেন তমোঘ্ন কর, কাকদ্বীপের মহাকুমাশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন মধুসূদন মণ্ডল৷ আজই জেলা সংখ্যালঘু আধিকারিকের দায়িত্ব গ্রহণ করবেন দার্জিলিংয়ের ডিএমডিসি অমর বিশ্বাস৷
আরও পড়ুন:
মাসুদ রাইহান যোগ দেবেন মন্দিরবাজারের বিডিও পদে, মগরাহাট–২ বিডিও সেখ আবদুল্লাহর জায়গায় আসছেন সবংয়ের বিডিও তুহিন শুভ্র মোহান্তি, পাথরপ্রতিমার বিডিও হচ্ছেন মুহাম্মদ ইজরাইল, সাঁকরাইলের বিডিও নাজিরুদ্দিন সরকার যোগ দেবেন বিষ্ণুপুর–১ বিডিও পদে৷ উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরু হচ্ছে৷ ফলে বদলি হওয়া আধিকারিকদের অক্টোবরের শেষ দিন অর্থাৎ আজ নতুন জায়গায় দায়িত্ব গ্রহণের পর্ব সমাপ্ত করতে হবে বলে প্রশাসনিক সূত্রে খবর৷