আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে ঠিকানা বদল হতে চলেছে রাজ্য বিজেপি দফতরের। গত কয়েক দশক ধরে ৬ নম্বর মুরলীধর সেন লেনই ছিল পদ্ম শিবিরের ঠিকানা। বহু ওঠাপড়ার সাক্ষী বিজেপির মধ্য কলকাতার এই অফিস।
আরও পড়ুন:
নানা সমস্যা দেখা যাচ্ছে বর্তমান বিজেপির রাজ্য প্রধান কার্যালয়ে।
আসলে ২০২৪ লোকসভা ভোটের আগে কথা ছিল বহুতল পার্টি অফিস গড়ার, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়৷ তাই স্থানান্তর। গাড়ি রাখার সমস্যা থেকে, বর্ষায় হাঁটু সমান জল জমে যাওয়া, ইঁদুরের উপদ্রব সহ একাধিক সমস্যার জেরে ঠিকানা বদলাতে বাধ্য হচ্ছে পদ্ম শিবির।আপাতভাবে সল্টলেক সেক্টর ফাইভে নেওয়া হবে ভাড়া। এরপরে স্থায়ী ভবন নির্মানের ভাবনাচিন্তা। এই মূহুর্তে রাজ্য বিধানসভায় বিরোধীদলের ভূমিকায় বিজেপি তাই দলীয় কাজের পরিধিও বেড়েছে অনেকটাই।আরও পড়ুন: