পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তপ্ত পশ্চিম এশিয়া। যুদ্ধ পরিস্থিতির জেরে এবার ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য কড়া নির্দেশিকা জারি করল ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা DGCA (ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন)। আকাশপথে বিমানযাত্রীদের চরম নিরাপত্তার কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যের মোট ৯টি দেশের আকাশপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
DGCA-এর নির্দেশিকা অনুযায়ী, যুদ্ধকবলিত ও অস্থির পরিস্থিতির কারণে বিমান সংস্থাগুলিকে বেশকিছু দেশের আকাশসীমা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
নির্দেশিকাটিতে আরও জানানো হয়েছে, ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলি আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবে ওমান এবং সৌদি আরবের ক্ষেত্রে। তবে এই দুটি দেশের আকাশসীমা ব্যবহারের জন্য বিমান সংস্থাগুলিকে নির্দিষ্ট কিছু কড়া শর্ত পালন করতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই ৯টি গুরুত্বপূর্ণ দেশের আকাশপথ এড়িয়ে চলতে হলে ইউরোপ ও পশ্চিমী দেশগামী ভারতীয় বিমানগুলিকে দীর্ঘ পথ ঘুরে যেতে হবে।