পুবের কলম, ওয়েবডেস্ক: বছরের শেষদিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটল গুজরাতে। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩২ জন। শনিবার ভোরে এই ভোরে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারিতে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাস চালাতে চালাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বাস চালক। স্টিয়ারিংয়ের উপরেই তিনি লুটিয়ে পড়েন। এরপরই উল্টোদিক থেকে আসা একটি এসইউভি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাসটির। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
মৃত্যুতে শোক প্রকাশ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
ঘটনায় শোক নভসারির অতিরিক্ত পুলিশ সুপার ভি এন প্যাটেল জানিয়েছেন, উল্টোদিক থেকে আসা একটি এসইউভি গাড়ির সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহমেদাবাদ-মুম্বই হাইওয়ের ওপরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের সুরাতে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সুপার রুশিকেশ উপাধ্যায় জানান, এসইউভি গাড়িতে ছিলেন আট থেকে ৯ জনের একটি দল। লাক্সারি বাসের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। যারা এসইউভিতে ভ্রমণ করছিলেন তারা অঙ্কলেশ্বরের বাসিন্দা। ভালসাদ থেকে তাদের নিজ শহরে ফেরার পথে ছিলেন। বাসের যাত্রীরা ভালসাদ থেকে এসেছিল।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে ভালসাদ যাচ্ছিল বাসটি।
অন্যদিকে অঙ্কলেশ্বর থেকে আসছিল এসইউভি গাড়িটি। একটি অফিসের নয়জন কর্মী ওই গাড়িতে করে ফিরছিলেন। এদিন ভোররাতে আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও গাড়ির। দুর্ঘটনায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১৭ জনকে নভসারি ও ১৪-কে সুরাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিকেও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানা হয়েছে, এসইউভি গাড়িটি উল্টো দিক থেকে আসছিল। রাতে ঘন কুয়াশা থাকায় উল্টোদিক থেকে আসা গাড়িটি দেখতে পায়নি বাসচালক।
এরপরই মুখেমুখি সংঘর্ষ হয় বাস ও গাড়ির। বাসের সঙ্গে সংঘর্ষ হওয়ার আগে গাড়িটি ডিভাইডারেও ধাক্কা মারে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে ফিরছিল বাসটি। নভসারির ৪৮ নম্বর জাতীয় সড়কের কাছে ওই বাস চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হয়, তিনি সংজ্ঞা হারান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা এসইউভি গাড়িতে ধাক্কা মারে। অসুস্থ ওই বাসচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ মৃত আত্মীয় পরিজনদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। শাহ ট্যুইট করে জানিয়েছেন, গুজরাতের নভসারিতে সড়ক দুর্ঘটনা হৃদয়বিদারক। এই ট্র্যাজেডিতে যারা তাদের পরিবার হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের কষ্ট সহ্য করার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার করুক।