আরও পড়ুন:
রাতে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের জানাগেটের কাছে ভয়াবহ দুর্ঘটনা। মৃত গাড়ি চালক। গভীর রাত পর্যন্ত যানজট। হাওড়া কোনা এক্সপ্রেসওয়ের জানাগেটের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে। জানা গেছে, কলকাতার দিক থেকে ধুলাগোড়ের দিকে যাবার সময় সাঁতরাগাছি ব্রিজের আগে জানাগেট মোড়ে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি মন্দিরে ধাক্কা মারে।
আরও পড়ুন:

চালক ওই অবস্থাতেই গাড়ির মধ্যে আটকে ছিলেন। পরে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় জখম হন খালাসিও।
আরও পড়ুন:

ঘটনাস্থলে হাওড়া সিটি ট্রাফিক পুলিশ ও জগাছা থানার পুলিশ উদ্ধারের কাজ চালায়। এই দুর্ঘটনার জেরে কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।