পুবের কলম ওয়েবডেস্ক: নিউটাউনে আবারো ভুয়ো কল সেন্টারের হদিস। আস্ট্রা টাওয়ার বিল্ডিং এ হানা দিয়ে পুরুষ ও মহিলা সহ মোট ৩৩ জনকে গ্রেফতার করল  ইকোপার্ক থানা পুলিশ। উদ্ধার প্রচুর মোবাইল ফোন এবং ল্যান্ড ফোন সহ প্রচুর নথি।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ইকোপার্ক থানার পুলিশের কাছে একটি অভিযোগ আসছিল  যে নিউ টাউন আস্ট্রা টাওয়ার বিল্ডিং এর অফিস খুলে কল সেন্টারের আড়ালে সেখান থেকে সাধারণ মানুষকে ফোন করে চাকরি পাইয়ে দেওয়া, লোন পাইয়ে দেওয়া এছাড়া বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিত এই চক্র।

এরপরেই অভিযোগ পাওয়ার তদন্ত নেমে ইকোপার্ক থানার পুলিশ নিউ টাউন আস্ট্রা টাওয়ার বিল্ডিং এ সাত তলায় ৭১১ নম্বর রুমে হানা দিয়ে পুরুষ ও মহিলা সহ ৩৩ জনকে গ্রেফতার । এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত মহকুমা আদালতে  পেশ করা হয়।