পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতের অন্যতম বড় উৎসব হল, আলোর উৎসব দীপাবলি। দেশজুড়ে এই উৎসব পালিত হয়। এবার এই উৎসব ঘটা করে পালিত হবে মার্কিন মুলুকেও। নিউ ইয়র্কের সমস্ত স্কুলে দীপাবলিতে ছুটি থাকবে। নিউ ইয়র্ক প্রশাসনের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক প্রশাসনের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে ভারতের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ।দীপাবলিতে ছুটি প্রসঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, প্রতি বছর নিউ ইয়র্কের বহু মানুষ দীপাবলি উৎসব পালন করেন। ভারতীয় বংশোদ্ভূতর পাশাপাশি স্থানীয়রাও আলোর উৎসব, দীপাবলিতে সরকারি ছুটির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনেই স্কুল পড়ুয়াদের ছুটি ঘোষণা করা হল। মেয়র এরিক অ্যাডামসের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল প্রবাসী ভারতীয় থেকে নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা। তবে স্কুল ছুটি থাকলেও দীপাবলিতে অফিস, কারখানা দীপাবলিতে বন্ধ থাকবে না বলে মেয়র অ্যাডামস জানিয়েছেন। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই মার্কিন সফর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে সখ্যতা ধরা পড়েছে, সেটাও উল্লেখযোগ্য। এবার মোদীর মার্কিন সফর থেকে দেশে ফেরার পরই ভারতীয় উৎসব, দীপাবলিতে নিউ ইয়র্কের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হল।
দীপাবলিতে ছুটি থাকবে নিউ ইয়র্কের স্কুলে, ঘোষণা প্রশাসনের
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জুন ২০২৩, ০৮:১৩
আরও খবর
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা