পুবের কলম ওয়েবডেস্ক: নিম্নচাপ কেটে যেতেই ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগে সম্ভাবনা থাকলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই ভাবে বৃষ্টির কোন পূর্বভাস নেই। শনিবার রাতে শহর কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি আরও গরম বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন:
আগামী ৭ থেকে ১০ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ২-৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ১০ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।আরও পড়ুন:
ইতিমধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে অস্বস্তিকর ঘাম। মাঝেমধ্যে মৃদুমন্দ হাওয়া দিলেও গরম থেকে মিলছে না স্বস্তি। উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছর মে মাসে তাপপ্রবাহের পরিস্থিতিতে পড়েনি কলকাতা। ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়ায়নি। মোটের উপর মনোরম আবহাওয়া বজায় থাকলেও জুন পড়তেই শুরু হয়ে গিয়েছে অস্বস্তি। তাপমাত্রা ৩৫-র কোঠায় থাকলেও, ৪০ এর বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। ঠান্ডা ঘরে বসেও কোনোভাবেই শান্তি মিলছে না।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সোমবার ছিল ৯৪ শতাংশ।
প্রবল অস্বস্তি যতই থাকুক, এইমুহূর্তে সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিসও। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমবেশি এরকমই বজায় থাকবে আগামী কয়েকদিন। কয়েকপশলা বৃষ্টি গরম কমার আশা দেখালেও, সকাল হতেই উধাও মনোরম আবহাওয়া। সকাল থেকেই চাঁদি ফাটা রোদ সঙ্গে অস্বস্তি বজায় থাকছে।