পুবের কলম,ওয়েবডেস্ক: রমযান মাসে ইফতারের সময় জানাতে একসঙ্গে আটটি কামান থেকে গোলা ছুড়বে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। দেশটিতে চাঁদ দেখার উপর নির্ভর করে বুধবার বা বৃহস্পতিবার থেকে এই পবিত্র মাস শুরু হতে যাচ্ছে। ইফতারের সময় জানান দিতে গোলাবর্ষণের জন্য দুবাই পুলিশ আমিরাতের বিভিন্ন অংশে ৮টি কামান স্থাপন করেছে। এসব কামানের মধ্যে সাতটি কামান নির্দিষ্ট স্থানে স্থাপিত (ফিক্সড) এবং অন্যটি ভ্রাম্যমাণ কামান। ভ্রাম্যমাণ এই কামানটি পবিত্র রমযান মাসজুড়ে দুবাইয়ের ১৫টি এলাকায় ভ্রমণ করবে।
১৯৬০-এর দশকের শুরু থেকে আমিরাতে ইফতারের সময় জানান দিতে কামান থেকে গোলাবর্ষণ রমযানের একটি জনপ্রিয় ঐতিহ্য হয়ে উঠেছে। পবিত্র এই মাসে প্রতিদিনই দিনের শেষে রোযার সমাপ্তি এবং ইফতার শুরু করার ঘোষণা দিতে কামান থেকে একটি করে গোলাবর্ষণ করা হয়। এছাড়া রমযান মাস শুরুর সময় এবং ঈদের সূচনা তথা চাঁদ দেখা গেলে দু’টি করে গোলাবর্ষণ করা হয়। মেজর জেনারেল আল-গাইথির দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ে কামান থেকে গোলাবর্ষণের জন্য নির্বাচিত প্রতিটি এলাকায় একজন কর্মী নিযুক্ত করা হয়েছে। এ বছর দুবাই এক্সপো সিটি, বুর্জ খলিফা, আপটাউন, মদিনাত জুমেইরাহ, ফেস্টিভাল সিটি, দামাক এবং হাত্তা ইন-সহ আমিরাতজুড়ে সাতটি স্থানে কামান স্থাপন করেছে দুবাই পুলিশ।কামানের গোলা ছুড়ে ইফতারের সময় জানাবে দুবাই
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মার্চ ২০২৩, ০৪:৪৪
আরও খবর
দুবাইয়ে প্রথমবারের মতো নারীদের জন্য চালু বিশেষ আধুনিক সৈকত, কী কী ব্যবস্থা থাকছে?
হোয়াইট হাউসের কাছে চলল গুলি, ব্যাপক চাঞ্চল্য, বাড়ানো হল নিরাপত্তা
প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের
কলকাতায় ফিরছেন মমতা, ছ'দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী
ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির
ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির
সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
দিল্লির পর এবার পুনেতে ‘ককরোচ’ গর্জন! ১১ জুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মেগা আন্দোলনের ডাক সিজেপি-র