পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের নতুন স্টারশিপ রকেট উৎক্ষেপণ আবারও বিস্ফোরণে পরিণত হয়েছে, ব্যর্থ হয়েছে তৃতীয়বারেও। মঙ্গলবার (২৭ মে) রাতে সফলভাবে উৎক্ষেপণের পর প্রায় এক ঘণ্টা পর এটি ভেঙে পড়ে।
আরও পড়ুন:
স্টারশিপের এটি ছিল নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ। যার উদ্দেশ্য ছিল স্পেসএক্সের সর্ববৃহৎ মহাকাশযানের সক্ষমতা যাচাই করা। যদিও প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক ছিল।
তবে শেষ পর্যন্ত এটি সফলতার মুখ দেখেনি।আরও পড়ুন:
স্পেসএক্স এক্স-এ জানায়, ‘এ ধরনের পরীক্ষায় ব্যর্থতাও শেখার পথ। এটি আমাদের স্টারশিপকে আরও উন্নত করতে সাহায্য করবে।’ স্পেসএক্স ও মার্কিন এভিয়েশন সংস্থার অনুমোদনে ২২ মে ফের উৎক্ষেপণের অনুমতি মেলে। টেক্সাসের স্টারবেস থেকে রকেটটি ছোড়া হয়।
আরও পড়ুন:
মঙ্গল ও চাঁদে মানব মিশনের জন্য তৈরি এই যান তিনবার ব্যর্থ হওয়ায় স্পেসএক্সের সামনে এখন বড় চ্যালেঞ্জ; কেন বারবার এই ধ্বংস হচ্ছে, তা খুঁজে বের করা ও ভবিষ্যৎ উৎক্ষেপণ নিরাপদ করা।