পুবের কলম ওয়েবডেস্কঃ বাতাসে এখন হিমের পরশ। বাজারও সেজে উঠেছে নানা ধরনের সবজিতে। বিশেষত এই শীতে বাঙালির হেঁশেলে অন্যতম প্রিয় পদ ফুলকপি দিয়ে কই মাছের ঝোল।
আরও পড়ুন:
চার জনের জন্য এই রেসিপি রান্না করতে লাগবে ৫০০ গ্রাম সাইজের একটি ফুলকপি (টুকরো করা), চারটি কই মাছ (দেশী বড় সাইজের), দুটি আলু (আট টুকরো করা), দুই চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ লঙ্ক বাটা, ২/৩ টি কাঁচা লঙ্কা , আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ আস্ত জিরে, স্বাদমতো লবণ, চার টেবিল চামচ সরর্ষের তেল।
আরও পড়ুন:
রান্নার প্রণালি : এই রেসিপি কয়েকটি ধাপে রান্না করতে হয়।
প্রথম ধাপে আলু ও ফুলকপি কেটে ধুয়ে নিয়ে কপি গুলো অল্প ভাপিয়ে জল ফেলে দিন। মাছ গুলোধুয়ে লবণ ও হলুদ মেখে রাখুন।আরও পড়ুন:
ফুলকপি দিয়ে কই মাছের ঝোলএবারের ধাপে আলু ও ফুলকপিগুলো অল্প হলুদ ও লবণ মাখিয়ে ভেজে তুলে নিন। এতে ফুলকপি ও আলুর সুন্দর গন্ধ হবে। আর অবশ্যই এটা ওভেনের অল্প আঁচে করবেন।
এবার মাছ গুলো ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইতে অল্প তেল দিন। তেল গরম হলে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা বাটা, আদা বাটা, নুন, হলুদ ও অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন। কষানো হলে তেল বেরিয়ে আসবে। তখন তাতে জল দিয়ে দিন।এবার জল একটু ফুটে এলে আলু ও ফুলকপি দিয়ে দিন। ২/৩ মিনিট ফোটার পর কই মাছগুলো দিয়ে দিন। মাছ দিয়ে বেশি ফোটাবার দরকার নেই। কারণ, ফুলকপি গলে গেলে খেতে ভালো হয় না। তাই মাছ দেওয়ার পর বেশি ফোটাতে হবে না। তো তৈরি হয়ে গেলো ফুলকপি দিয়ে কই মাছের জমজমাট ঝোল।