পুবের কলম ওয়েবডেস্ক: বাতাসে আলতো শীতের আমেজ। আর শীত মানেই জমিয়ে ভূরিভোজন। এই সময় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বানিয়ে ফেলুন ঝালঝাল হাঁসের ডিমের ভুনা। রইল রেসিপি।

১. ৮টি হাঁসের ডিম।

২. চার টুকরো করে কাটা দুইটি আলু।

৩. এক কাপ পেঁয়াজ কুঁচি।

৪. এক চা চামচ আদা বাটা।

৫. দুই চা চামচ রসুন বাটা।

৬. একটি বড় টমেটো কুঁচি।

৭. এক চা চামচ লঙ্কা গুঁড়া।

৮. আধা চা চামচ হলুদ গুঁড়ো

৯. চার টেবিল চামচ সর্ষে তেল।

১০. ১/৩ চা চামচ গরম মসলা।

১১. একটি তেজপাতা।

১২. আধা ইঞ্চি দারচিনি।

১৩. ৩-৪টি লবঙ্গ।

১৪. ৩-৪টি লঙ্কা ফালি।

১৫. আধা চা চামচ চিনি।

১৬. ২-৩টি শুকনো লঙ্কা ।

১৭. লবণ স্বাদমতো।

হাঁসের ডিম ভুনা যেভাবে তৈরি করতে হবে

১. সিদ্ধ, খোসা ছাড়ানো ডিম ও আলুর টুকোরায় অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ মেশাতে হবে।

২. কড়াইতে তেল গরম করে ডিম ও আলুগুলো ৩-৪ মিনিট মাঝারি আঁচে ভেজে তুলে রাখতে হবে।

৩. এবারে কড়াইতে আবার তেল গরম করে এতে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কাদিয়ে ভাজতে হবে। মসলা থেকে গন্ধ বের হলে এতে পেঁয়াজ কুঁচি ও লবণ দিয়ে ৩-৪ মিনিট ঢেকে দিতে হবে। এরপর নেড়ে এতে আদা বাটা, রসুন বাটা ও হলুদ গুঁড়ো নিয়ে বাড়তে হবে। মসলার ঝাঁজ কিছুটা কমে আসলে এতে টমেটো কুঁচি দিয়ে ৮-১০ মিনিট নাড়তে হবে।

৪. এতে আগে থেকে ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দেড় কাপ গরম জল, লবণ, চিনি ও কাঁচালঙ্কা দিতে হবে। সবকিছু যেন ভালোভাবে মিশে যায় এজন্য ধীরে ধীরে নাড়তে হবে। নাড়া শেষে জ্বাল বাড়িয়ে দিয়ে ৫-৮ মিনিট অপেক্ষা করতে হবে। ঝোল টেনে ডিমের পাশে তেল ভেসে উঠলে নামিয়ে নিয়ে উপরে গরম মসলা ছিটিয়ে দিতে হবে।