পুবের কলম প্রতিবেদক: আবহাওয়ার পূর্বাভাস এবং ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি আরও নিখুঁতভাবে জানতে এবার রাজ্যে দুটি অত্যাধুনিক রাডার বসাচ্ছে আলিপুর হাওয়া দফতর। নতুন র্যাডার দুটির মধ্যে একটি মালদহে এবং অন্যটি ডায়মন্ড হারবারে বসানো হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতরের ওই কর্তা জানান, এই রাডার দুটি নিখুঁতভাবে বলে দেবে কালবৈশাখীর আগমন থেকে ঘূর্ণিঝড়ের গতিপথ।
পাশাপাশি বজ্রপাতের স্থানও জানা যাবে ওই দুই রাডারের মাধ্যমেই। আগামীদিনে আবহাওয়ার বদল হতে চলেছে। রাজ্যের কোন এলাকায় কেমন আবহাওয়া থাকবে তা আরও ভালোভাবে বোঝার জন্যই রাজ্যে দুটি অত্যাধুনিক রাডার বসানো হচ্ছে বলেও জানান সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য রাজ্যে একটিমাত্র রাডার আছে।