পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। কালীগঞ্জে চতুর্থ শ্রেণির পড়ুয়ার নিহত হওয়া প্রসঙ্গে বুধবার শান্তিনিকেতনে এসে এ কথা বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী। তিনি এ দিন বলেন, রাজ্য সরকার জনকল্যাণমূলক কাজ করছে সকল সম্প্রদায়ের জন্য। কিন্তু সেই সব ভালো কাজ থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে এসব করা হচ্ছে।
আরও পড়ুন:
তিনি বলেন, শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, আদিবাসী মানুষজনের উন্নয়নের জন্য ভাবার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। এ দিন শান্তিনিকেতনে ব্যক্তিগত সফরে আসেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকী।
আরও পড়ুন:
শান্তিনিকেতনে ব্যক্তিগত সফরে এসে কাশেম সিদ্দিকী কালীগঞ্জের ঘটনা প্রসঙ্গে এ দিন বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। এটা মেনে নেওয়া যায় না। তবে প্রশাসন আছে, দেখছে। আমরা অবশ্যই ওই পরিবারের পাশে থাকব।’
আরও পড়ুন:
প্রসঙ্গত, সোমবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। নদিয়া জেলার কালীগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল-কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ।
তাঁর জয়ের পর বিজয় মিছিল হয়। মিছিল থেকে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের।আরও পড়ুন:
বীরভূমের তৃণমূল সাংসদ শতাধী রায়ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘জয়ের আনন্দকে ঢেকে দিল।’ এবার ফুরফুরা শরিফের পীরজাদা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকীও ঘটনার নিন্দা করলেন।
তিনি আরও বলেন, ‘সংখ্যালঘুটা বিষয় নয়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমি সকল মানুষের জন্য ভাবব। মুসলিম থেকে হিন্দু ভাই, আদিবাসী, দলিত সবার জন্যই আমাকে ভাবতে হবে। ভাবার জায়গা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তামাম পশ্চিমবঙ্গে যাচ্ছি। সকলের কথা শোনার জন্য।