পুবের কলম ওয়েব ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে আকস্মিক গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১। তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে সিএনএন। তবে দাবি উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা আসলে সাজানো। জনপ্রিয়তাকে বাড়ানোর লক্ষ্যে নাকি এই নাটক করা হয়েছে।
এই দাবি উঠতেই শোরগোল পড়ে গিয়েছে।আরও পড়ুন:
শনিবার রাতে শহরের একটি হোটেলে আয়োজিত ওই নৈশভোজে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তাঁর প্রশাসনের একাধিক সদস্য। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রেসিডেন্টসহ সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যালে" সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, ওই ব্যক্তিকে মাটিতে উপুড় হয়ে শায়িত অবস্থায় রাখা হয়েছে এবং তিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন:
আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে, পেনসিলভেনিয়ায় বাটলারে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা যখন ঘটেছিল তারপরেই তাঁর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। অনেকেই দাবি করছেন, ট্রাম্পের জনপ্রিয়তা অনেকটাই কমেছে।
ফলে জনপ্রিয়তা বাড়াতে এক্ষেত্রেও কি সবকিছুই আগে থেকে সাজানো ছিল? তাই নিয়ে প্রশ্ন উঠেছে।আরও পড়ুন:
অনেকেই বলছেন, সামনেই আমেরিকার মিডটার্ম নির্বাচন রয়েছে। তার আগে ইরান যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন দেশের উপরে ট্যারিফ চাপানোর ফলে ট্রাম্প দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি মজবুত করতে চাইছেন ট্রাম্প। সেক্ষেত্রে পুরো বিষয়টি সাজানো হতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে বারবার ট্রাম্পের উপরেই এভাবে প্রাণঘাতী হামলার চেষ্টা রাজনীতিতে সন্দেহ তৈরি করেছে।
আরও পড়ুন:
অন্যদিকে, ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ -এ সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, ওই ব্যক্তিকে মাটিতে উপুড় হয়ে শায়িত অবস্থায় রাখা হয়েছে এবং তিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন:
বিভিন্ন নথি ও পেশাগত তথ্য যাচাই করে জানা গেছে, অ্যালেন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি পেশায় একজন শিক্ষক এবং পাশাপাশি ভিডিও গেম নির্মাতা হিসেবেও কাজ করতেন। টরেন্স এলাকায় তাঁর বসবাস। একটি পেশাজীবী নেটওয়ার্কে থাকা তাঁর প্রোফাইলের সঙ্গে নাম ও ছবির মিল পাওয়া গেছে, যেখানে তাঁকে একটি টিউটরিং প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে "মাসের সেরা শিক্ষক" হিসেবেও স্বীকৃতি দিয়েছিল বলে জানা যায়।
আরও পড়ুন:
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি উল্লেখযোগ্য। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২৪ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিনগুয়েজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।