পুবের কলম, ওয়েবডেস্ক: নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওবামা কিছু না করেই নোবেল পেয়েছিলেন, বরং আমেরিকাকে ধ্বংস করেছিলেন।”
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোই সবচেয়ে বড় সাফল্য। ট্রাম্প জানান, “আমি বলেছিলাম—যদি তারা যুদ্ধ চালায়, তবে উভয়ের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। এরপরই তারা যুদ্ধ বন্ধ করে।”
পাকিস্তান সরকারও ট্রাম্পের এই ভূমিকাকে ‘অসাধারণ কূটনৈতিক সাফল্য’ বলে প্রশংসা করেছে। তবে ভারত বরাবরই জানিয়েছে, দ্বিপাক্ষিক সংঘাত সমাধানে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।