আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ঝাল খেতে আমরা অনেকেই পছন্দ করি। কেউ কম বা কেউ বেশি। কিন্তু ঝালের চোটে হুহা করে জল খেয়ে ঝাল কমানোর চেষ্টাও করি। কিন্তু জল খেয়ে কি আদৌ ঝাল কমে? আসুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন:

লঙ্কায় ক্যাপসিসিন নামক একটি রাসায়নিক যৌগ থাকে যেটি মানবদেহের টিস্যুর সংস্পর্শে আসলে একটি প্রগাঢ় অনুভূতির সৃষ্টি করে।
আরও পড়ুন:
আপনি যখনই লঙ্কা খান, অর্থাৎ যখনই লঙ্কায় থাকা ক্যাপসিসিন আপনার জিভের টিস্যুর সংস্পর্শে যায় তখন টিআরপিভি-১ নামক একটি পেন রিসেপ্টর ক্যাপসিসিন যৌগের সঙ্গে একটি বন্ধন গঠন করে।
মস্তিষ্কে একটি সংকেত পাঠায় যে এটি আর খাওয়া উচিৎ হবে না। লঙ্কাটিতে ক্যাপসিসিনের পরিমাণ যত বেশী হবে, মস্তিষ্কে তীব্রতাও তত বেশী হবে। এই অনুভূতি থেকে দ্রুত মুক্তি পাওয়া বেশ কষ্টসাধ্য এবং এর ফলে আপনার তাৎক্ষণিক চোখ বা নাক থেকে জল পড়তে পারে এমনকি আপনি ঘেমেও যেতে পারেন।
ঠান্ডা জল খেলে কেন ঝাল প্রশমিত হয় না।
আরও পড়ুন:
ক্যাপসিসিনে নন পোলার পরমাণু থাকে যেটি শুধুমাত্র নন পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে। অপরদিকে জল একটি পোলার দ্রাবক। অর্থাৎ ক্যাপসিসিন জলে দ্রবীভূত হয় না। তার মানে দাঁড়াচ্ছে আপনি যদি ঠান্ডা জলও খান, তাহলেও এটি আপনার ঝালের অনুভূতি কমানোর চাইতে উলটো ক্যাপসিসিনের পরমাণুগুলোকে সারা মুখে ছড়িয়ে দিয়ে আপনার অবস্থা আরও খারাপ করবে।
আরও পড়ুন: