পরপর দু’দিনে জনতার বিক্ষোভ ও হামলার মুখে পড়লেন দুই তৃণমূল সাংসদ। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনার ঘটনার পর রবিবার হুগলির চণ্ডীতলায় আক্রান্ত হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীতলায় এক কর্মসূচিতে যোগ দিতে গেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। বিক্ষোভকারীদের একাংশের মুখে ‘চোর’ স্লোগানও শোনা যায়। একটি ঢিল তাঁর মাথায় আঘাত করলে তিনি রাস্তায় পড়ে যান।
সঙ্গে থাকা তৃণমূল কর্মী-সমর্থকেরা দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা করেন।আরও পড়ুন:
কিছুটা সুস্থ হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানতে চান, কারা হামলা চালাল এবং কেন অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে হামলার ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।