পুবেরকলম ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো।কংগ্রেস থেকে সদ্য তৃণমূলে যোগ দিয়েই সর্ব ভারতীয় দায়িত্বে এলেন ফালেইরো।  

শুক্রবার ট্যুইট করে এই কথা জানিয়েছেন কুণাল ঘোষ। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নিযুক্তিতে সিলমোহর দিয়েছেন।

উল্লেখ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দেন জোড়াফুলে।

সর্বভারতীয় স্তরে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই নিজেদের সংগঠণ আরও বিস্তৃত করতে চায় তৃণমূল। উত্তর-পূর্ব ভারতের পর গোয়াতে যে বাড়তে চলেছে সংগঠন তার ইঙ্গিত মিলেছিল আগেই।

গোয়া যাচ্ছেন মমতা,ঘাসফুলের সর্বভারতীয় সহ সভাপতি পদে লুইজিনহো,নয়া সমীকরণ!<div class=