১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

প্রতীকী ছবি

পুবের কলম,ওয়েবডেস্ক: চেতলা অগ্রণীর (Chetla Agrani Club) পুজো মণ্ডপে আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। আজ দর্শকদের জন্য বন্ধ থাকবে পুজোমণ্ডপ। বলা বাহুল্য, রাজ্যজুড়ে পুজোর আমেজ।  উদ্বোধন হয়ে গিয়েছে  একাধিক পুজোর মণ্ডল। বিগ্রহ দেখতেও বেড়িয়ে পড়েছেন অনেকে। এই আবহেই অঘটন দক্ষিণ কলকাতার অন্যতম এই বড় পুজো মণ্ডপে। আজ সকালেই চেতলার মণ্ডপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাই সাধারণ দর্শনার্থীদের সুরক্ষার্থে  প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

READ MORE: থমথমে লাদাখ, অশান্তি ছড়ানোর অভিযোগে কংগ্রেস কাউন্সিলারের নামে FIR

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

প্রসঙ্গত, শহরের প্রথম সারির পুজোগুলোর (durga puja) মধ্যে অন্যতম হল চেতলা অগ্রণী। সংশ্লিষ্ট পুজোর উদ্যোক্তাদের তালিকায় (firhad hakim) মেয়র ফিরহাদ হাকিম থাকায়, উক্ত পুজোটি তাঁর পুজো বলেই খ্যাতি অর্জন করে আসছে। বুধবারই এই মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

তার পরেই দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল মণ্ডপের দরজা। নেমেছিল দর্শকদের ঢল। কিন্তু বৃহস্পতিবার ঘটে গেল অঘটন।  যদিও অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গেছে। শর্ট সার্কিট থেকে চেতলার মণ্ডপে আগুন লেগেছিল বলেও প্রাথমিক অনুমান। আপাতত পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ফের কবে চেতলা অগ্রণীর মণ্ডপ খুলবে তা এখনও জানা যায়নি। পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ, অধিকাংশ ঘটনা বিজেপি শাসিত রাজ্যে, উঠছে অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার