আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কেটে গিয়েছে ২৪ ঘন্টারও বেশি সময় কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি দিল্লির চাঁদনিচক মার্কেটের আগুন। ৪০ টি দমকলের ইঞ্জিন নিরন্তর চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
আরও পড়ুন:
বিধ্বংসী এই আগুনে এখনও পর্যন্ত অন্তত তিনট বহুতল ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বাড়িও ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, ১৫০ টির বেশি দোকান সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে জানা যাচ্ছে। গোটা এলাকা জুড়ে ব্যাপক ভাবে ইলেকট্রিকের দোকান সহ একাধিক বিদ্যুতের সরঞ্জামের কাজ হয়ে থাকে। ফলে ভয়ঙ্কর ভাবে দাহ্য পদার্থ ছড়িয়ে ছিল ঘটনাস্থলে। আর সেই কারণে খুব সহজেই আগুন এতটা বিধ্বংসী আকার নিয়েছে।আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে দিল্লির চাঁদনি চক মার্কেটের ইলেকট্রিকের হোলসেল বাজারে প্রথম আগুন লাগে। এরপর সেটি ভাগীরথ প্লেস মার্কেটে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় প্রথমে দমকলের ১৮ টি ইঞ্জিন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একেএকে আসে ৪০টি ইঞ্জিন।
আরও পড়ুন: