পুবের কলম প্রতিবেদক: বিশ্বকাপ জয়ের পরেই অস্ট্রেলিয়ার মাটিতে হার ইংল্যান্ডের। সামনেই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলছে ইংল্যান্ড। অ্যাডিলেডে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স।
ইংল্যান্ডের শুরুর দিকের ক্রিকেটাররা তেমন সুবিধে করতে না পারলেও অজি বোলিংয়ের বিরুদ্ধে একাই লড়লেন দাবিদ মালান। দুর্দান্ত শতরান হাঁকালেন তিনি। ১২৮ বলে ১৩৪ রান করলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ড ৯ উইকেটে ২৮৭ রান তুলল। জবাবে ব্যাট করতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড দুর্দান্ত শুরু করলেন। দুজনের ওপেনিং পার্টনারশিপে একশো রানের গণ্ডি পেরিয়ে গেল। ট্রেভিস হেড ৫৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে হেড যখন ফিরে গেলেন তখন অস্ট্রেলিয়া ১৪৭ রানে দাঁড়িয়ে। এরপর স্মিথ ও ওয়ার্নারও অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন। ওয়ার্নার ৮৬ রানে ফিরে গেলেও স্মিথ অপরাজিত থেকে গেলেন ৮০ রানে। অস্ট্রেলিয়া জিতল ৬ উইকেটে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২২, ১৫:৫১
আরও খবর
ফাইনালে বিধ্বংসী ১৭৫! ১৫ বছরের বৈভবের ঝড়ে তছনছ ইংল্যান্ড
অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত
টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত
ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’
ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’
ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড
ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর