পুবের কলম, ওয়েবডেস্ক: রাতে দীপাবলি উদযাপনের সময় আতশবাজি ফাটাতে গিয়ে হায়দ্রাবাদে বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে বলে জানা যাচ্ছে। মোট ৪৭ জন আহত, যার মধ্যে ২০ জন শিশু, চিকিৎসার জন্য মেহদিপতনমের সরোজিনী দেবী হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জানা গেছে, কেউ আতশবাজি ফাটানোর সময় আহত হয়েছেন, কেউ বা অন্যের ফাটানো আতশবাজির আঘাতে। শহরের বিভিন্ন এলাকা ও উপকণ্ঠে আহত আরও অনেকে ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।