পুবের কলম ওয়েবডেস্ক : আগামীকাল টানা ১৭ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। নিরাপত্তা এবং জনস্বার্থে কাজের জন্য রবিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge), ঘোষণা হাওড়া সিটি পুলিশের। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম উপরে তোলা, স্থাপনের কাজ এবং বিদ্যাসাগর সেতুতে কেবল প্রতিস্থাপনের কাজ করবে এইচআরবিসি (HRBC)। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জনস্বার্থে সেই কাজের জন্য আগামী ২৪ আগস্ট রবিবার সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে।
হাওড়া সিটি পুলিশের ট্রাফিক সূত্রে এমনটাই জানা গেছে। সেই কারণে কিছু রুটের গাড়ি ডাইভারশন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন ব্যবহার করে যারা কোনা এক্সপ্রেসওয়ে/দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) দিয়ে কলকাতা যেতে চান তাঁরা ধুলাগড়-নিবড়া, সলপ-পাকুড়িয়া, সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন।Traffic Advisory for 24.08.2025 (04:00 hrs to 21:30 hrs)
Due to the lifting and placement of Steel Portal Beam at single location near Santragachi Bus Terminus to be done by HRBC on Kona Expressway (1/2) pic.twitter.com/d01AXrFMJQ — Howrah City Police (@hwhcitypolice) August 22, 2025আরও পড়ুন: