২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজেয়াপ্ত ৩.২০ কেজি মাদক, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার এক বিদেশি সহ মোট দুই

Representative image

আরও পড়ুন: মুম্বাইয়ের বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে উদ্ধার ৪৭টি বিষাক্ত সাপ

আরও পড়ুন: হুইলচেয়ার না পেয়ে যাত্রীর মৃত্যু, মোটা অঙ্কের জরিমানা এয়ার ইন্ডিয়াকে

পুবের কলম ওয়েবডেস্ক: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মুম্বই বিমানবন্দরে ৩.২০ কেজি মাদকদ্রব্য (হাই গ্রেড ব্ল্যাক কোকেন) সহ একজন বিদেশী মহিলাকে গ্রেফতার করেছে। গোয়া থেকে একজন মাদক পাচারকারীকেও গ্রেফতার করেছে এনসিবি।

আরও পড়ুন: মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার বলি অভিনেতা, এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর মন্তব্য কামাল আর খানের

এনসিবির জানাচ্ছে বলিভিয়ার এক মহিলা ড্রাগ নিয়ে বিমানে মুম্বই থেকে পার্শ্ববর্তী রাজ্যে যাচ্ছে। এই তথ্যের পর মহিলাকে শনাক্ত করতে একটি দল গঠন করে এনসিবি। ২৬  সেপ্টেম্বর বিমানটি মুম্বই বিমানবন্দরে নামার পরই এনসিবি বলিভিয়া থেকে গোয়ায় ভ্রমণকারী বলিভিয়ান মহিলাকে আটক করে। মহিলাটি গোয়ার একটি কানেক্টিং ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। এর পরে মহিলাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হয় এবং তিনি উত্তর দিতে অস্বীকার করলে তার জিনিসপত্র তল্লাশি করা হয়। তল্লাশির সময় মহিলার ব্যাগ থেকে ১২টি প্যাকেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর মহিলা স্বীকার করে প্যাকেটগুলি কালো কোকেনের এবং তাদের মোট ওজন ৩.২০ কেজি। ধৃত মহিলা এও স্বীকার করেন, তিনি এই মাদক গোয়ায় এক বিদেশীর কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন।
ওই মহিলার কথামত গোয়ার একটি হোটেলে জাল ফেলে নাইজেরিয়ান এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিবি। নাইজেরিয়ান ব্যক্তিও একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের অংশ হওয়ার কথা স্বীকার করেছে। এরপর বুধবার গভীর রাতে জিজ্ঞাসাবাদের পর এই দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করে এনসিবি।

সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজেয়াপ্ত ৩.২০ কেজি মাদক, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার এক বিদেশি সহ মোট দুই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার