আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তি জামিন পেলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।বুধবার মুম্বইয়ের পিএমএলএ আদালত এই জামিনের আবেদন মঞ্জুর করে। পাত্রাচল জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন এই শিবসেনা সাংসদ।
আরও পড়ুন:
১,০৩৪ কোটি টাকার পাত্র চল জমি কেলেঙ্কারির মামলায় ছয় ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেফতার করেছিল।
রাউতের সহযোগী এবং প্রধান অভিযুক্ত প্রবীণ রাউতকেও মুম্বইয়ের একটি বিশেষ আদালত জামিন দিয়েছে।আরও পড়ুন:
জামিন মঞ্জুর না করার আর্জি জানিয়ে আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী। কিন্তু আর্জি খারিজ করে দেন বিচারপতি। মুম্বইয়ের আর্থাররোড জেলে ছিলেন এই সাংসদ।
সঞ্জয়ের গ্রেফতারি নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চারও হয় শিবসেনা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রাউতকে এমনটাও অভিযোগ করা হয় উদ্ধব শিবিরের পক্ষ থেকে।আরও পড়ুন:
তবে সঞ্জয় জামিন পেলেও এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেননি উদ্ধব ঠাকরে। বিজেপিকে তোপ দেগে এখন উদ্ধব শিবিরের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয় এখন সেটাই দেখার।
আরও পড়ুন: