পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার। ঘটনায় কমপক্ষে ২২ জনের আহত হওয়ার খবর  মিলেছে। হামলাকারী তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।  তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, পাকিস্তানে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্পে এই আত্মঘাতী হামলা চালানো হয়। বুধবার সকালেই লাগাতার বিস্ফোরণে কেঁপে ওঠে পেশোয়ার। হামলাকারী ৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। পাক সরকার জানিয়েছেন দেশ সুরক্ষিত আছে।

জানা গিয়েছে, আত্মঘাতী হামলার ঘটনা ঘটে বুধবার ভোরে পাকিস্তানের খাইবার পাখতুনখার টঙ্ক জেলার একটি প্যারামিলিটারি ক্যাম্পে। তিনজন আত্মঘাতী জঙ্গি ওই সামরিক ক্যাম্পে হামলা চালায়। বিস্ফোরণে ওই তিনজনেরই আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আহত সকলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই আত্মঘাতী জঙ্গিরা সামরিক ক্যাম্পের ভিতরে ঢুকে পড়েছিল।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সামরিক ক্যাম্পের ভিতরেই লুকিয়ে ছিল জঙ্গিরা। অতর্কিতে তারা এই হামলা চালায়। সামরিক ক্যাম্পের মধ্যে এই সুরক্ষা থাকা সত্ত্বেও জঙ্গিরা কিভাবে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনে তরফে এলাকা ঘিরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।